Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

তরঙ্গের মূর্চ্ছনা

সম্প্রতি জয়নগর টাউন হলে (শিবনাথ শাস্ত্রী সদন)-এ অনুষ্ঠিত হল ‘তরঙ্গ’ আয়োজিত শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান ‘মূর্চ্ছনা, তরঙ্গের দ্বিতীয় স্বর’

তরঙ্গের মূর্চ্ছনা
  • ৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সম্প্রতি জয়নগর টাউন হলে (শিবনাথ শাস্ত্রী সদন)-এ অনুষ্ঠিত হল ‘তরঙ্গ’ আয়োজিত শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান ‘মূর্চ্ছনা, তরঙ্গের দ্বিতীয় স্বর’। অনুষ্ঠানের সূচনায় তরঙ্গ সংগীত শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের মনোজ্ঞ পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এরপর কৌশিকিধ্বনি রাগে খেয়াল পরিবেশন করেন তরঙ্গের অধ্যক্ষ প্রতীক চক্রবর্তী ও তাঁর অনুজ প্রতীম চক্রবর্তী। তবলা সঙ্গতে ছিলেন সুভাষ পাল ও হারমোনিয়ামে অরিত্র চক্রবর্তী। কুণাল চৌধুরীর বাঁশির সুরে অনুষ্ঠানের পরবর্তী পর্ব এগিয়ে নিয়ে যান। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রবাদপ্রতিম শিল্পী কুমার মুখোপাধ্যায় ও তাঁর পুত্র রাজকিশোর মুখোপাধ্যায়ের পরিবেশনা। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে পণ্ডিত বিপ্লব ভট্টাচার্যের অনবদ্য তবলা লহরার মাধ্যমে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ