Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

চিনার পার্কে জল যন্ত্রণা, গর্তে গাড়ি পড়ে বিপত্তি

কলকাতা বিমানবন্দর যাওয়ার পথে ভিআইপি রোডের জমা জলের কারণে রবিবার পথ দুর্ঘটনার শিকার হল একটি ছোটো গাড়ি। জমা জলের মধ্যে গর্তে পড়ে গাড়িটির একাংশ প্রায় ডুবে যাওয়ার পরিস্থিতি হয়।

চিনার পার্কে জল যন্ত্রণা, গর্তে গাড়ি পড়ে বিপত্তি
  • ২২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কলকাতা বিমানবন্দর যাওয়ার পথে ভিআইপি রোডের জমা জলের কারণে রবিবার পথ দুর্ঘটনার শিকার হল একটি ছোটো গাড়ি। জমা জলের মধ্যে গর্তে পড়ে গাড়িটির একাংশ প্রায় ডুবে যাওয়ার পরিস্থিতি হয়। গাড়ির ভিতরে থাকা দুই যাত্রী আটকে পড়েন। পরে স্থানীয়রা গাড়ি থেকে ওই যাত্রীদের কোনোমতে টেনে বার করেন। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহযোগিতায় আধ ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা করে গাড়িটিকে ওই জায়গা থেকে তোলা হয়। এই ঘটনায় পথ নিরাপত্তা নিয়ে বড়োসড়ো প্রশ্ন তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই ভিআইপি রোডের চিনার পার্ক এলাকা জলের তলায় চলে যায়। যান চলাচলে তীব্র সমস্যা হয়। ওই জায়গায় রাস্তার মাঝে গর্ত রয়েছে। জানা গিয়েছে, জল জমে থাকায় ওই অ্যাপ ক্যাব চালক গর্ত বুঝতে পারেননি। আচমকাই গাড়িটি গর্তে পড়ে একপাশে অনেকটা হেলে যায়। জলের মধ্যে গাড়ির একদিক ডুবে যাওয়া দরজা খুলছিল না। ছুটে যান স্থানীয়রা। দরজা বাইরে থেকে কোনোভাবে খুলে দুই যাত্রী ও চালককে উদ্ধার করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কৈখালি ট্রাফিক গার্ডের পুলিশ। এরপর বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা এসে গাড়িটিকে উদ্ধার করে। এদিকে বৃষ্টির জেরে বরানগরে ডানলপগামী বিটি রোড সহ বিস্তীর্ণ এলাকায় জল জমে যায়।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ