দুর্গাপুর ব্যারেজ থেকে ৯৬ হাজার ৯০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। মাইথন ও পাঞ্চের দুটি জলধার মিলিয়ে মোট ডিভিসি জল ছাড়ছে ৬৯ হাজার ৫০০ কিউসেক হারে। দুর্গাপুর ব্যারেজ থেকে আরো বেশি পরিমাণ জল ছাড়ার সম্ভাবনা রয়েছে। এতে নিম্ন দামোদর অববাহিকায় বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা।

