Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্রাবণী মেলায় চালু ওয়াটার অ্যাম্বুলেন্স

পুণ্যার্থীদের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে চালু হল ওয়াটার অ্যাম্বুলেন্স। বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাট সহ বেশ কয়েকটি ঘাট থেকে জল নিয়ে তারকেশ্বর মন্দিরে যান ভক্তরা।

শ্রাবণী মেলায় চালু ওয়াটার অ্যাম্বুলেন্স
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা তারকেশ্বর: পুণ্যার্থীদের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে চালু হল ওয়াটার অ্যাম্বুলেন্স। বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাট সহ বেশ কয়েকটি ঘাট থেকে জল নিয়ে তারকেশ্বর মন্দিরে যান ভক্তরা। গঙ্গার ঘাটগুলিতে জল তোলার জন্য প্রচুর ভিড় হয়। শ্রাবণ মাসে শনি ও রবিবার লক্ষ লক্ষ পূণ্যার্থী তারকেশ্বরে যান। গঙ্গার ঘাট থেকে রাস্তা পর্যন্ত প্রচুর ভিড় হয়। অনেকে ভিড়ে অসুস্থ হয়ে পড়েন। ভিড় ঠেলে তাঁদের চিকিৎসাকেন্দ্র পর্যন্ত নিয়ে যেতে সমস্যায় পড়তে হয় প্রশাসনকে। অসুস্থদের দ্রুত চিকিৎসাকেন্দ্রে পাঠাতে এ বছর থেকে চালু হল ওয়াটার অ্যাম্বুলেন্স। বৃহস্পতিবার বৈদ্যবাটিতে এর উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন, শ্রীরামপুরের মহকুমা শাসক শম্ভুদীপ সরকার, বৈদ্যবাটির চেয়ারম্যান পিন্টু মাহাত।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ