ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলায়। এজন্য ৭ অক্টোবর পর্যন্ত আগাম সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, মুম্বই, থানে, পালঘর, রায়গড়, রত্নাগিরি ও সিন্ধুদর্গ জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। উত্তর মহারাষ্ট্রের উপকূলে ৪৫-৫৫ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্রও অত্যন্ত উত্তাল থাকবে বলে খবর। এর জেরে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিচু এলাকায় বসবাসকারীদের সুরক্ষায় আগাম ব্যবস্থা নিচ্ছে সরকার।



