Bartaman Logo
৯ জুন, ২০২৬

পাক গোয়েন্দাদের ফোন নিয়ে সতর্কবার্তা

‘প্রতিরক্ষা মন্ত্রক থেকে বলছি…’। ফোনের ওপারের কণ্ঠস্বর শুনে বোঝার উপায় নেই, ফোনটি আদৌ প্রতিরক্ষা মন্ত্রকের কেউ করেননি।

পাক গোয়েন্দাদের ফোন নিয়ে সতর্কবার্তা
  • ১৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ‘প্রতিরক্ষা মন্ত্রক থেকে বলছি…’। ফোনের ওপারের কণ্ঠস্বর শুনে বোঝার উপায় নেই, ফোনটি আদৌ প্রতিরক্ষা মন্ত্রকের কেউ করেননি। ভারতেরও কেউ নন। করেছেন পাকিস্তানের গুপ্তচররা। টার্গেট মূলত সাংবাদিকরা। ফোন পেয়েছেন সাধারণ মানুষও। কেন? ‘অপারেশন সিন্দুর’ নিয়ে তথ্য হাতাতে মরিয়া পাকিস্তান। ভারত-পাক সংঘর্ষ বিরতির মধ্যেও গোপন তথ্য পেতে নয়া ফন্দি এঁটেছে  পাকিস্তান। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সোমবার এ বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। 

Advertisement

পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গি হামলার জবাবে ‘অপারেশন সিন্দুর’ শুরু করে ভারত। সংঘর্ষবিরতি ঘোষিত হলেও অপারেশন সিন্দুর শেষ হয়নি, তা জানিয়ে দিয়েছে সেনা। এমন পরিস্থিতিতে গোপন তথ্য পেতে মরিয়া পাক গোয়েন্দারা। তারাই এমন ভুয়ো ফোন করছে বলে খবর। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, একটি হোয়্যাটসঅ্যাপ নম্বর থেকে দেশের সাধারণ মানুষ ও সাংবাদিকদের ফোন করা হচ্ছে। ফোন করে রহস্যজনক ওই ব্যক্তি নিজেকে চিফ ডিফেন্স স্টাফের দপ্তরের এক আধিকারিক বলে পরিচয় দেন। জিজ্ঞাসা করেন, ‘দিল্লিতে অপারেশন সিন্দুর নিয়ে একটি প্রেস ব্রিফিং হয়েছে সেনাবাহিনীর। সেখানে কী বলা হল? পাক হামলায় কী কী ক্ষতি হল ভারতের ঘাঁটিতে?’ নম্বরটি— ৭৩৪০৯২১৭০২। উদ্বেগজনক বিষয় হল, নম্বরের আইএসডি কোড দেখাচ্ছে +৯১। অর্থাৎ আপাতদৃষ্টিতে মনে হবে ভারতের নম্বর। নম্বর যাচাইকরণ অ্যাপে নাম আসছে ‘ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট’। এই ধরনের নম্বর থেকে ফোন এলে এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রক। ভারতের সামরিক অভিযান সংক্রান্ত কোনও তথ্য ফোনে অপরিচিত কাউকে দেওয়া উচিত নয় বলে জানানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ