Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘৬০ বার সতর্ক করা হয়েছিল’, ভারতীয় নাবিকদের মৃত্যু নিয়ে সাফাই আমেরিকার

ওমান উপসাগরে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যু। ৬০ বার সতর্ক করা সত্ত্বেও হামলা। কেন গুরুত্বপূর্ণ জানুন।

‘৬০ বার সতর্ক করা হয়েছিল’, ভারতীয় নাবিকদের মৃত্যু নিয়ে সাফাই আমেরিকার
  • ১৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ওমান উপসাগরে বাণিজ্য জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যু ঘিরে তরজা তুঙ্গে। ইতিমধ্যে ঘটনার কড়া নিন্দা করেছে নয়াদিল্লি। এবার সংশ্লিষ্ট বিষয়ে সাফাই দিল ডোনাল্ড ট্রাম্পের দেশ। এক মার্কিন আধিকারিক জানান, ‘এমটি সেত্তেবেল্লো’ নামে ওই জাহাজটিকে ৬০বার মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল। এমনকি হামলার আগে ইঞ্জিন রুম খালি করতে ১৫ মিনিট সময়ও দেওয়া হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আধিকারিকের দাবি, পালাউয়ের পতাকাবাহী জাহাজটি ইরানের ‘ভাড়াটে’ নৌবহরের অংশ ছিল।  ইরানের অপরিশোধিত তেল পাচার করতে বারবার নিষেধাজ্ঞা এড়িয়ে চলছিল সেটি। হামলার আগে টানা দু’সপ্তাহ জাহাজটিকে সতর্ক করেছিল মার্কিন সেনা। তারপরও সেটি থামেনি। তাই বাধ্য হয়েই আক্রমণ করা হয়েছে। ইতিমধ্যে এবিষয়ে বিবৃতি দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। সেখানে লেখা হয়েছে, ‘৬০ দিনের বেশি সময় ধরে এই অবরোধ চলছে। আমেরিকা যে কঠোরভাবে অবরোধ জারি রেখেছে তা স্পষ্ট করা দরকার ছিল।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ