Bartaman Logo
১২ জুন, ২০২৬

যুদ্ধ সমস্যার সমাধান নয়, বার্তা মোদির

সামরিক আগ্রাসন নয়, শান্তিপূর্ণ আলোচনার পথেই মিলবে পশ্চিম এশিয়া ও ইউক্রেন সমস্যার সমাধান। বৃহস্পতিবার এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার চার দিনের সফরে ভারতে এসেছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার।

যুদ্ধ সমস্যার সমাধান নয়, বার্তা মোদির
  • ১৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সামরিক আগ্রাসন নয়, শান্তিপূর্ণ আলোচনার পথেই মিলবে পশ্চিম এশিয়া ও ইউক্রেন সমস্যার সমাধান। বৃহস্পতিবার এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার চার দিনের সফরে ভারতে এসেছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার। এদিন তাঁর সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী জানান, যুদ্ধবিরোধী অবস্থানের পক্ষে সহমত দুই দেশ। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ইউক্রেন ও পশ্চিম এশিয়ায় স্থিতিশীল, স্থায়ী ও দীর্ঘকালীন শান্তির সমর্থন করি।’ প্রধানমন্ত্রী আরও জানান, স্টকারের ভারত সফর দু’দেশের বাণিজ্যিক সম্পর্কে নতুন মাত্রা আনবে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্যিক চুক্তিকেও সোনালি অধ্যায়ের সূচনা বলে বর্ণনা করেন মোদি। এদিন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল মাক্রঁর সঙ্গে টেলিফোনে কথা বলেন মোদি। দুই নেতাই পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেইসঙ্গে তাঁরা হরমুজ প্রণালী নিয়ে অবাধ ও নিরাপদভাবে জাহাজের চলাচলের ব্যবস্থা বহালের আরজি জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে মোদি জানিয়েছেন, আঞ্চলিক সংকট নিয়ে ম্যাঁক্রর সঙ্গে আলোচনা হয়েছে। তাঁরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্র পথ নিরাপদ রাখার প্রয়োজনীতার উপর জোর দিয়েছেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ