Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ওয়াকফ: উত্তাল জম্মু-কাশ্মীর বিধানসভা

সংশোধিত ওয়াকফ আইন ইস্যুতে চরম বিশৃঙ্খলা জম্মু ও কাশ্মীর বিধানসভায়।  সোমবার শাসক শিবির বিষয়টি নিয়ে আলোচনার দাবি জানালেও তাতে সায় দিলেন না অধ্যক্ষ। এর জেরে বিক্ষোভের কারণে দিনের মতো অধিবেশন মুলতবি

ওয়াকফ: উত্তাল জম্মু-কাশ্মীর বিধানসভা
  • ৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: সংশোধিত ওয়াকফ আইন ইস্যুতে চরম বিশৃঙ্খলা জম্মু ও কাশ্মীর বিধানসভায়।  সোমবার শাসক শিবির বিষয়টি নিয়ে আলোচনার দাবি জানালেও তাতে সায় দিলেন না অধ্যক্ষ। এর জেরে বিক্ষোভের কারণে দিনের মতো অধিবেশন মুলতবি 

Advertisement

করে দেওয়া হয়। এদিন  আইনটি প্রত্যাহারের দাবিতে শাসকদল ন্যাশনাল কনফারেন্সের (এনসি) বিধায়করা বিক্ষোভ দেখান। পাশাপাশি আইনের কপিও তাঁরা ছিঁড়ে ফেলেন। 
সোমবার এনসির বিধায়ক নাজির গুরেজি ও তনভির সাদিক ওয়াকফ ইস্যুতে আলোচনার জন্য প্রশ্নোত্তর পর্ব মুলতবি রাখার প্রস্তাব দেন। তাঁদের সমর্থন করেন কংগ্রেস, পিডিপি ও নির্দল বিধায়করাও। কিন্তু প্রস্তাবের বিরোধিতা করেন বিজেপি বিধায়করা। ইতিমধ্যে ওয়াকফ আইনের সাংবিধানিক গ্রহণযোগ্যতাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। বিচারাধীন বিষয়ে বিধানসভায় আলোচনার জন্য তালিকাভুক্ত করা উচিত নয় বলে যুক্তি দেন বিজেপি বিধায়ক সুনীল শর্মা। এরপর অধ্যক্ষ 
আব্দুল রাহিম রাথার আলোচনার প্রস্তাব খারিজ করে দিলে শুরু হয় হট্টগোল। এনসি বিধায়ক হিলাল লোন এবং সলমন সাগর ওয়াকফ আইনের কপি ছিঁড়ে প্রতিবাদ জানান। অপর এনসি বিধায়ক আব্দুল মাজিদ নিজের জ্যাকেট মেঝেতে ছুড়ে ফেলে দেন। এসময় স্পিকার তাঁদের শান্ত হতে বললেও কর্ণপাত করেননি। প্রায় ১৫ মিনিট ধরে বিশৃঙ্খলা চলার পর অধিবেশন দিনের মতো মুলতবি করে দিতে বাধ্য হন স্পিকার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ