Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রংয়ের বদলে ‘জলছবি’, মিনিটেই দেওয়াল লিখন শ্যামপুকুর কেন্দ্রের বিজেপি প্রার্থীর!

মুছে দেওয়া যাবে না। দেওয়াল খুঁড়েও নষ্ট করা সম্ভব নয়। একইরকম উজ্জ্বল থাকবে দেওয়াল লিখন। এমনই অভিনব দেওয়াল লিখন চোখে পড়ছে শ্যামপুকুর বিধানসভা এলাকাজুড়ে।

রংয়ের বদলে ‘জলছবি’, মিনিটেই দেওয়াল লিখন শ্যামপুকুর কেন্দ্রের বিজেপি প্রার্থীর!
  • ১৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুছে দেওয়া যাবে না। দেওয়াল খুঁড়েও নষ্ট করা সম্ভব নয়। একইরকম উজ্জ্বল থাকবে দেওয়াল লিখন। এমনই অভিনব দেওয়াল লিখন চোখে পড়ছে শ্যামপুকুর বিধানসভা এলাকাজুড়ে। সৌজন্যে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী। বাচ্চার যেভাবে জলছবি ব্যবহার করে হাতে ট্যাটু করে, অনেকটা সেরকম জলছবি ফুটে উঠেছে দেওয়ালে দেওয়ালে। বিজেপি কর্মীরা বলছেন, ‘এটা ডিজিটাল দেওয়াল লিখন। মাত্র কয়েক মিনিটেই কাজ শেষ!’

Advertisement

ইতিমধ্যে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের শোভাবাজার, বিডন স্ট্রিট সহ বিভিন্ন রাস্তায় এই অভিনব দেওয়াল লিখন করেছে বিজেপি। এর জন্য দরকার হচ্ছে কেবল জল এবং একটি ব্রাশ। পোস্টারটি দেয়ালের একদিকে আঠা দিয়ে লাগিয়ে তারপর জল দিয়ে চেপে চেপে টানতে থাকলে দেওয়ালে ফুটে উঠছে উজ্জ্বল লেখা ও ছবি। দূর থেকে দেখে মনে হতে পারে ছাপানো পোস্টার লাগানো হয়েছে। বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী বলেন, ‘আমাদের দেওয়াল লিখন মুছে দেওয়া হচ্ছে। তাই আমরা এই অভিনব ডিজিটাল দেওয়াল লিখনের ব্যবস্থা করেছি। আমরা জানতাম, এরা পোস্টার লাগাতে দেবে না। ছিঁড়ে ফেলে দেবে। ওয়াল পেইন্টিং করতে দেবে না। মুছে দেবে। তাই এই ব্যবস্থা করা হয়েছে। এ জিনিস ওরা সহজে নষ্ট করতে পারবে না।’ 
এই ধরনের দেওয়াল লিখন নিয়ে বেশ উচ্ছ্বসিত স্থানীয় বিজেপি কর্মীরা। তাঁদের কথায়, ‘এতে খুব বেশি ঝঞ্ঝাট নেই। শুধু জল আর একটা ব্রাশ হলেই এক মিনিটে দেওয়ালে পোস্টার ছাপা হয়ে যাচ্ছে।’ বিজেপি কর্মীদের অভিযোগ, সম্প্রতি অঞ্চলের বেশ কিছু জায়গায় তাঁদের দলের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। দেওয়াল লিখনের উপর কালো কালি দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই জলছবির মতো দেওয়াল লিখন নষ্ট করা যাচ্ছে না।   নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ