Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

শোভাবাজারে ভাঙল বিপজ্জনক বাড়ির দেওয়াল

ফের শহরে হুড়মুড়িয়ে ভাঙল পুরানা বিপজ্জনক বাড়ির একাংশ। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে শোভাবাজারে রাজা নবকৃষ্ণ স্ট্রিটে।

শোভাবাজারে  ভাঙল বিপজ্জনক বাড়ির দেওয়াল
  • ৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের শহরে হুড়মুড়িয়ে ভাঙল পুরানা বিপজ্জনক বাড়ির একাংশ। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে শোভাবাজারে রাজা নবকৃষ্ণ স্ট্রিটে। বাড়িটিতে বিপজ্জনক বলে পুরসভার তরফে বোর্ড লাগানো হয়েছিল অনেক দিন আগেই। তা সত্ত্বেও বাড়িতে থাকতেন কয়েক জন। এদিন দুপুর ৩টে নাগাদ বাড়িটির একাংশের দেওয়াল আচমকা ভেঙে পড়ে। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল বাহিনীও। উদ্ধারকাজ শুরু হয়। পৌঁছায় কলকাতা পুরসভার টিমও। ঘটনায় এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। কয়েকজন বাড়ির ভিতরে আটকে পড়েছিলেন। তাঁদের উদ্ধার করা হয়। তবে ঘটনার জেরে কেউ হতাহত হননি। গলির ভিতরে বাড়ির ভেঙে পড়া দেওয়ালের অংশবিশেষ পড়ে রাস্তায় আটকে দেয়। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলে উদ্ধার কাজ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ