Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপের আসরে নিষিদ্ধ ভুভুজেলা

বিশ্বকাপ ২০১০। নেলসন ম্যান্ডেলার দেশে চর্চার কেন্দ্রে উঠে এসেছিল ভুভুজেলা। আসলে বিশেষ ধরনের বাঁশি এটি। ঝাঁকে ঝাঁকে মৌমাছি উড়লে যেমন শব্দ ভেসে আসে, ভুভুজেলার আওয়াজ তেমনটাই।

বিশ্বকাপের আসরে নিষিদ্ধ ভুভুজেলা
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: বিশ্বকাপ ২০১০। নেলসন ম্যান্ডেলার দেশে চর্চার কেন্দ্রে উঠে এসেছিল ভুভুজেলা। আসলে বিশেষ ধরনের বাঁশি এটি। ঝাঁকে ঝাঁকে মৌমাছি উড়লে যেমন শব্দ ভেসে আসে, ভুভুজেলার আওয়াজ তেমনটাই। আফ্রিকান ফুটবলে গ্যালারিতে অহরহ এর দেখা মেলে। কিন্তু আসন্ন ফুটবল বিশ্বকাপে স্টেডিয়ামে ভুভুজেলা নিষিদ্ধ ঘোষণা করল ফিফা। কেন এই সিদ্ধান্ত? জানা গিয়েছে, একঘেয়ে শব্দ অনেকের কাছেই তীব্র বিরক্তিকর। তাই তার ব্যবহার নিয়ে সমালোচনাও কম নয়। বাধ্য হয়েই স্টেডিয়াম আচরণবিধিতে বেশ কিছু পরিবর্তন আনছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেখানে ভুভুজেলার স্থান নেই। আমেরিকা, মেক্সিকো, কানাডায় একইসঙ্গে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। সবক’টি ভেন্যুতেই নিষিদ্ধ ভুভুজেলা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ