•সমালোচনার মুখে অভিনেত্রী ভূমি পেডনেকর। সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থনে একটি পোস্ট করেছিলেন নায়িকা। জেন জি আন্দোলন চলাকালীন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অশালীন ভাষা ব্যবহারের বিরোধিতা করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে ভূমি বলেন, ‘আমাদের দেশের যুবসমাজ যে ভাষা ব্যবহার করছে, আমরা তো সেভাবে কথা বলি না। যাঁর উদ্দেশ্যে কথাগুলি ব্যবহৃত হচ্ছে, তিনি দেশের প্রধানমন্ত্রী।’ এই ভিডিয়োর জন্যই সমালোচিত হচ্ছেন অভিনেত্রী। আন্দোলনকারীদের ভাষা নিয়ে ভূমি উদ্বিগ্ন, অথচ যুবসমাজের উপর পুলিশি ‘বর্বরতা’র বিরুদ্ধে কেন চুপ থেকেছেন তিনি, তা নিয়ে সমালোচিত নায়িকা। তখন কোনো বার্তা দেওয়ার কথা ভাবেননি। এসি গাড়িতে বসে মন্তব্য করা অত্যন্ত সহজ বলেও কটাক্ষ করা হয়েছে ভূমিকে। উল্লেখ্য, ‘দ্য রয়্যালস’ সিরিজে ভূমির অভিনয় প্রশংসিত হয়েছিল। যদিও সেই সিরিজের দ্বিতীয় পর্বে তিনি কাজ করবেন না বলে খবর।



