Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটগ্রহণ হবে ৮০ হাজার ৭১৯টি বুথে

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে থাকছে ৮০ হাজার ৭১৯টি বুথ। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর। এসআইআর শুরুর আগে রাজ্যে ৮০ হাজার ৬৮১টি বুথ ছিল।

ভোটগ্রহণ হবে ৮০ হাজার ৭১৯টি বুথে
  • ৮ মার্চ, ২০২৬ ১৩:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে থাকছে ৮০ হাজার ৭১৯টি বুথ। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর। এসআইআর শুরুর আগে রাজ্যে ৮০ হাজার ৬৮১টি বুথ ছিল। এরপর সমীক্ষা করে হাই রাইজ বিল্ডিং গুলিতে ৩৮টি বুথ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী রাজ্যে বুথ সংখ্যা দাড়াল ৮০ হাজার ৭১৯ টিতে। 

Advertisement

আরও জানা গিয়েছে, বিধানসভা ভোটে শহরাঞ্চলের বহুতল আবাসনগুলিতে বুথ তৈরির উপর বিশেষ জোর দিচ্ছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, নতুন করে যে ৩৮টি বুথ যুক্ত করা হয়েছে, তার সবক’টিই হাইরাইজ বিল্ডিংয়ের মধ্যে তৈরি করা হয়েছে। যদিও এর আগে হাইরাইজ বিল্ডিংগুলিতে মোট ৫৭টি বুথ তৈরির পরিকল্পনা ছিল কমিশনের। কিন্তু পরবির্তিত পরিস্থিতিতে তা কমিয়ে দেওয়া হয়েছে। 
অন্যদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে ভোটের নির্ঘণ্ট প্রকাশের দিনই বুথের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। যেসব বুথে ১২০০-র বেশি ভোটার থাকবে সেখানে অতিরিক্ত বা অক্সিলিয়ারি বুথ তৈরি করা হবে। এতে ভোটারদের ভিড় কমবে এবং ভোটগ্রহণ আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে দাবি কমিশনের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ