Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

ভোটের ডিউটি: বেসরকারি কর্মীদের জন্যও ক্যাশলেস চিকিৎসার সুবিধা রাজ্যের

ভোটকর্মীদের সুরক্ষায় অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। এবার ভোটের ডিউটিতে যাওয়া বেসরকারি ড্রাইভার, ক্লিনার, ইভিএম ইঞ্জিনিয়াররা আচমকা অসুস্থ হয়ে পড়লে বা দুর্ঘটনার কবলে পড়লে বিনামূল্যে রাজ্যের নামকরা বেসরকারি হাসপাতালে ‘ক্যাশলেস’ চিকিৎসার সুবিধা পাবেন।

ভোটের ডিউটি: বেসরকারি কর্মীদের জন্যও ক্যাশলেস চিকিৎসার সুবিধা রাজ্যের
  • ২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটকর্মীদের সুরক্ষায় অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। এবার ভোটের ডিউটিতে যাওয়া বেসরকারি ড্রাইভার, ক্লিনার, ইভিএম ইঞ্জিনিয়াররা আচমকা অসুস্থ হয়ে পড়লে বা দুর্ঘটনার কবলে পড়লে বিনামূল্যে রাজ্যের নামকরা বেসরকারি হাসপাতালে ‘ক্যাশলেস’ চিকিৎসার সুবিধা পাবেন। পুরো চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করবে। রবিবার এ সংক্রান্ত লিখিত নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে ভোটের ডিউটিতে যাওয়া বেসরকারি কর্মীদের পাশাপাশি রাজ্যের আধা সরকারি কর্মীরাও উপকৃত হবেন।

Advertisement

নবান্নের এক সূত্র জানাচ্ছে, প্রতিবার  ভোটের  ডিউটিতে সরকারি কর্মীচারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রাথমিক ও হাইস্কুলের শিক্ষকরা প্রিসাইডিং অফিসারের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। কিন্তু এই শিক্ষকরা ২০১৪ সালে চালু হওয়া ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্ত নন। তাই তাঁরা এতদিন এই স্কিমের আওতায় চিকিৎসার সুবিধা পেতেন না। এবার ভোটে তাঁরা এই সুবিধা পাবেন।পাশাপাশি, হোমগার্ড, স্টেট আর্মড পুলিশ, স্টেট পুলিশ, কলকাতা পুলিশের কর্মী, যাঁরা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অন্তর্ভুক্ত নন, তাঁরাও এই চিকিৎসার সুবিধা পাবেন। সেই সঙ্গে ভোটের ডিউতে যাওয়া বেসরকারি গাড়ির ড্রাইভার, ক্লিনার, ইভিএম-এর দায়িত্বে থাকা ইঞ্জিনিয়াররাও পাবেন এই ‘ক্যাশলেশ’ চিকিৎসার সুবিধা। 
ভোটকর্মীরা কীভাবে পাবেন এই সুবিধা? নির্দেশিকায় বলা হয়েছে, জেলার ডিএম বা নির্বাচনি আধিকারিক, এসপি, সিপি, জয়েন্ট সিপি (সদর), রিটার্নিং অফিসারদের এই শংসাপত্র দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ভোটকর্মীকে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। ওই শংসাপত্র হাতে থাকলেই ভোটের ডিউটিতে থাকা যে কোনো সরকারি বা বেসরকারি কর্মী কলকাতা সহ রাজ্যের তালিকাভুক্ত সমস্ত নামকরা বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন।

সম্পর্কিত সংবাদ