Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটাধিকার ফিরে পেলেই জানতে পারবেন ভোটার, জানালেন সিইও

ভোটের দু’দিন আগে পর্যন্ত ট্রাইবুনালে বিচারাধীন ডিলিডেট ভোটাররা ভোটাধিকার ফিরে পেলে ভোট দিতে পারবেন। এমনই ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

ভোটাধিকার ফিরে পেলেই জানতে পারবেন ভোটার, জানালেন সিইও
  • ১৭ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের দু’দিন আগে পর্যন্ত ট্রাইবুনালে বিচারাধীন ডিলিডেট ভোটাররা ভোটাধিকার ফিরে পেলে ভোট দিতে পারবেন। এমনই ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায় আসার পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, ট্রাইবুনাল কীভাবে কাজ করছে, তা কমিশন বা সিইও অফিসের এক্তিয়ার ভুক্ত নয়। এখনও পর্যন্ত ঠিক কতজন ভোটারের আবেদন নিষ্পত্তি হয়েছে, তাও জানে না কমিশন। এপ্রসঙ্গে মনোজ বলেন, ‘প্রথমে একটি ড্যাশবোর্ড তৈরি করতে হবে। ড্যাশবোর্ড এখনও তৈরি হয়নি।’ পাশাপাশি তিনি বলেন, ‘ট্রাইবুনালের এসওপি নিয়ে কোনো তথ্য এখনও কমিশনের কাছে আসেনি।’ তবে ট্রাইবুনালে কোনো ‘ডিলিটেড’ ভোটারের ভোটাধিকার ফিরিয়ে দিলে সফ্টওয়্যারের মাধ্যমে সেই তথ্য আপডেট হয়ে যাবে বলে জানিয়েছেন সিইও। এবং সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারদের মাধ্যমে সেই তথ্য ভোটারকে সময় মত পৌঁছে দেওয়া হবে বলেও জানিয়েছেন মনোজ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ