Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এসআইআরে নাম বাদ, বুথে গিয়ে জানতে পারলেন ভোটার, হল না ভোট দেওয়া

বুথে পৌঁছেও ভোটই দিতে পারলেন না এক ভোটার। মন খারাপ করে ফিরতে হল বাড়ি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া জেলার কাশীপুর বিধানসভার ১৩৬ নম্বর বুথে।

এসআইআরে নাম বাদ, বুথে গিয়ে জানতে পারলেন ভোটার, হল না ভোট দেওয়া
  • ২৩ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

সংবাদদাতা, পুরুলিয়া: বুথে পৌঁছেও ভোটই দিতে পারলেন না এক ভোটার। মন খারাপ করে ফিরতে হল বাড়ি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া জেলার কাশীপুর বিধানসভার ১৩৬ নম্বর বুথে। জানা গেছে, এসআইআর প্রক্রিয়ার পর সংশোধিত ভোটার তালিকায় তার নাম বাদ পড়ায় ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, কাশীপুর ব্লকের কল্লোলী গ্রামের বাসিন্দা সঞ্জয় কুমার বাউরি দীর্ঘদিন ধরেই নিয়মিতভাবে ভোট দিয়ে আসছেন। কিন্তু এবারের নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে তিনি জানতে পারেন, তালিকায় আর তার নাম নেই। স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েন তিনি।নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারার আক্ষেপ নিয়ে শেষমেশ বাড়ি ফিরতে বাধ্য হন সঞ্জয়বাবু। এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়েই। 

Advertisement

স্থানীয়দের একাংশের অভিযোগ, যথাযথভাবে যাচাই না করেই অনেকের নাম বাদ পড়েছে তালিকা থেকে, যার ফলে ভোটের দিন এমন বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হচ্ছে। ঘটনাটি সামনে আসতেই প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত নির্বাচন দফতরের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

সম্পর্কিত সংবাদ