নিজস্ব প্রতিনিধি, কেশপুর: ভোট দিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু হল কেশপুরের এক মহিলা ভোটারের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের ১২ নম্বর সরিষাখোলা গ্রাম পঞ্চায়েতে। জানা গিয়েছে, ওই মহিলা ২২৫ দীঘা বুথের ভোটার। মৃতার নাম ইসরাতন বিবি (৫৬)। তাঁর স্বামী লবাব জান আলি। তাঁদের বাড়ি সীমাগেরিয়া গ্রামে। মৃতার স্বামী জানিয়েছেন, ভোটার তালিকায় আমাদের ৪ জনের নাম নেই। শুধু আমার স্ত্রীর নামই ছিল। দীর্ঘদিন এই নিয়ে চিন্তাও করত সে। সকালবেলায় আমি তাকে নিয়ে ভোট দিতে নিয়ে গিয়েছিলাম। কিন্তু ভোট দিয়ে বাড়ি ফেরার পথে আচমকাই তাঁর মৃত্যু হয়।



