Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটের লাইনে দাঁড়িয়ে হৃদরোগে আক্রান্ত, মৃত্যু ভোটারের

তীব্র গরমে ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল পটাশপুর বিধানসভার এক ভোটারের। জানা গিয়েছে, মৃতের নাম নীপেন্দ্রনাথ দাস (৫৮)।

ভোটের লাইনে দাঁড়িয়ে হৃদরোগে আক্রান্ত, মৃত্যু ভোটারের
  • ২৩ এপ্রিল, ২০২৬ ১৮:০৪
Prefer us on Google

সংবাদদাতা, পটাশপুর: তীব্র গরমে ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল পটাশপুর বিধানসভার এক ভোটারের। জানা গিয়েছে, মৃতের নাম নীপেন্দ্রনাথ দাস (৫৮)। তিনি ২৩৪ বামনবাড় বুথের ভোটার। পরিবার সূত্রে খবর, আজ বৃহস্পতিবার সকালে ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। এরপর আচমকাই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন নীপেন্দ্রবাবু। অচৈতন্য অবস্থায় তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিনিট দশেকের মধ্যেই মৃত্যু হয় ওই ব্যক্তির। চিকিৎসকেরা জানিয়েছেন, চড়া রোদে হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা গিয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ