Bartaman Logo
৯ জুন, ২০২৬

ভোটার-আধার সংযুক্তি প্রক্রিয়া শীঘ্রই: কমিশন

ভুটো ভোটার বিতর্কে প্রবল চাপে নির্বাচন কমিশন। ভোটার তালিকার সচ্ছ্বতা নিয়ে প্রশ্নের মুখে পড়ে নড়েচড়ে বসছে কমিশন।

ভোটার-আধার সংযুক্তি প্রক্রিয়া শীঘ্রই: কমিশন
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভুটো ভোটার বিতর্কে প্রবল চাপে নির্বাচন কমিশন। ভোটার তালিকার সচ্ছ্বতা নিয়ে প্রশ্নের মুখে পড়ে নড়েচড়ে বসছে কমিশন। তীব্র  বিতর্কের মুখে এবার ভোটার কার্ড (এপিক) ও আধার সংযুক্তির প্রক্রিয়া নিয়ে খুব শীঘ্রই কমিশন ও ইউআইডিএআ‌ই অর্থাৎ আধার পরিচালন কর্তৃপক্ষের বিশেষজ্ঞরা আলোচনা শুরু করতে চলেছেন। এব্যাপারে সংশ্লিষ্ট আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই কাজ করা হবে।  মঙ্গলবার দিল্লিতে বিষয়টি নিয়ে বৈঠক বসে কমিশন। সেখানে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আইন মন্ত্রকের পরিষদীয় সচিব, তথ্য-প্রযুক্তি সচিব ও ইউআইডিআইয়ের সিইও। এই বৈঠকের পরই আধার-এপিক সংযোগ নিয়ে টেকনিক্যাল আলোচনা শুরু করার বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে কমিশন। কমিশন বলেছে, সংবিধানের ৩২৬ অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় নাগরিকদেরই ভোটাধিকার রয়েছে। আধার একজনের পরিচয় পত্র হিসেবে কাজ করে। সেজন্য সংবিধানেরর ওই অনুচ্ছেদ,  ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এপিকের সঙ্গে আধার সংযুক্তির কাজ হবে। এক্ষেত্রে ২০২৩ সালে সুপ্রিম কোর্টের রায় মেনে চলা হবে। সেই অনুযায়ী ইউআইডিএআই ও কমিশনের টেকনিক্যাল বিশেষজ্ঞরা খুব শীঘ্রই আলাপ আলোচনা শুরু করবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ