Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোট বয়কট: রেশন ডিলার  সংগঠনের মধ্যেই ভিন্নমত

ভোট বয়কটের ডাক নিয়ে রেশন ডিলারদের সংগঠনগুলির মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয়েছে।  ডিলারদের বিভিন্ন আর্থিক দাবির ব্যাপারে রাজ্যের দুই প্রধান রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপির কাছ থেকে ইতিবাচক সাড়া না মেলায় বিধানসভার ভোট বয়কটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন।

ভোট বয়কট: রেশন ডিলার  সংগঠনের মধ্যেই ভিন্নমত
  • ২৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট বয়কটের ডাক নিয়ে রেশন ডিলারদের সংগঠনগুলির মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয়েছে।  ডিলারদের বিভিন্ন আর্থিক দাবির ব্যাপারে রাজ্যের দুই প্রধান রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপির কাছ থেকে ইতিবাচক সাড়া না মেলায় বিধানসভার ভোট বয়কটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। এই সংগঠন সাংবাদিক বৈঠক করে জানায়, প্রায় ২১ হাজার ডিলারের পাশাপাশি তাঁদের দোকানের কর্মী ও পরিবারের সদস্যরা এই বয়কট কর্মসূচিতে অংশ নিন। তবে এই উদ্যোগের বিরোধিতা করেছে ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সাধারণ সম্পাদক হাজি হাসান উল্লা লশকর বুধবার এক সাংবাদিক বৈঠক থেকে বয়কট কর্মসূচির বিরোধিতা করেন। গণতন্ত্রকে মজুবত করতে রেশন ডিলার, কর্মী ও পরিবারের সদস্যরা সবাই ভোট দিন, এটাই চাইছে অ্যাসোসিয়েশন। তাদের মতে, নির্বাচনের পর নতুন সরকারের কাছেই এই আর্থিক দাবি পেশ করা সুযোগ থাকবে।

Advertisement

অন্যদিকে, ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, রেশন ডিলারদের স্বার্থে বাধ্য হয়েই তাঁরা নির্বাচন বয়কটের মতো  চরম সিদ্ধান্ত নিয়েছেন।

সম্পর্কিত সংবাদ