Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কর্মশিক্ষা শিক্ষক পুনর্নিয়োগের কাউন্সেলিং ১০ মার্চ

অবশেষে সুপারনিউমেরারি পোস্টে চাকরি পাওয়া কর্মশিক্ষার শিক্ষকদের অনিশ্চয়তা কাটতে চলেছে। ১০ মার্চ তাঁদের কাউন্সেলিংয়ে ডেকেছে স্কুল সার্ভিস কমিশন।

কর্মশিক্ষা শিক্ষক পুনর্নিয়োগের কাউন্সেলিং ১০ মার্চ
  • ৫ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে সুপারনিউমেরারি পোস্টে চাকরি পাওয়া কর্মশিক্ষার শিক্ষকদের অনিশ্চয়তা কাটতে চলেছে। ১০ মার্চ তাঁদের কাউন্সেলিংয়ে ডেকেছে স্কুল সার্ভিস কমিশন। গতবছর কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এই সুপারনিউমেরারি পোস্টগুলি বাতিল করেন। তাতে সমস্যায় পড়েন ৪৯ জন কর্মশিক্ষার শিক্ষক। এঁদের মধ্যে ৪১ জন বিভিন্ন স্কুলে যোগ দিয়েছিলেন। আর আটজন ভেকেন্সির সমস্যায় স্কুলে যোগ দিতে পারেননি। এবার সেই ৪৯ জনকে নিয়েই কাউন্সেলিং করবে কমিশন। সুপারনিউমেরারি বা নতুন করে তৈরি পদে নয়, স্বাভাবিক নিয়মেই অবসরের ফলে সৃষ্টি হওয়া পদে তাঁদের চাকরি দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক সংগঠন এপিজিডব্লুটিএ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি তাদের দাবি, এই শিক্ষকদের মধ্যে যাঁরা দ্বিতীয় এসএলএসটি দিয়ে একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়া নির্বাচিত হয়েছেন, তাঁদেরকে সেই স্তরেই নিয়োগ করা হোক। এর জন্য আইনি এবং প্রশাসনিক দিকও খতিয়ে দেখার আবেদন জানিয়েছে তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ