প্রমোদতরীতে ভাইরাসের হানা
  • ৭ মে, ২০২৬ ১৪:০৫
Prefer us on Google

জেনিভা: প্রমোদতরীতে মারণ ভাইরাসের হানায় তিনজনের মৃত্যু হয়েছে। অসুস্থ আরও বেশ কয়েকজন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, হান্টাভাইরাসের সংক্রমণের জেরেই এই বিপত্তি। এটি মূলত ইঁদুর বাহিত ভাইরাস। এটি সাধারণত সংক্রামিত রোগ নয়। দক্ষিণ আফ্রিকা ও সুইৎজারল্যান্ডের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, হান্টাভাইরাসের অ্যান্ডিস স্ট্রেইনের কারণেই সংক্রমণ ছড়িয়েছে। সূত্রের খবর, ১ এপ্রিল আর্জেন্তিনা থেকে রওনা দিয়েছিল নেদারল্যান্ডসের পতাকাবাহী এনভি হন্ডিয়াস। গন্তব্য ছিল স্পেনের ক্যানারি দ্বীপ। বর্তমানে আফ্রিকার উপকূলের কাছে রয়েছে এই প্রমোদতরী। ইতিমধ্যে তিনজন যাত্রীকে নেদারল্যান্ডসে নিয়ে যাওয়া হয়েছে। অনেকে আইসোলেশনে রয়েছেন। যদিও এখনই বিষয়টি নিয়ে চিন্তিত নন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রস আধানম ঘেব্রেসুস। তাঁর কথায়, ‘জাহাজের যাত্রী ও কর্মীদের উপর নিয়মিত নজর রাখা হচ্ছে। এই মুহূর্তে আশঙ্কার কিছু নেই।’ 

Advertisement