Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / খেলা

চার্টার্ড ফ্লাইট ইস্যুতে মশকরা বিরাট কোহলির

গত কয়েক বছর ধরে লন্ডনে সপরিবারে থাকেন বিরাট কোহলি। সেখানে সাধারণ মানুষের মতো জীবন কাটাতে পারেন। দেশে থাকলে ঘরের বাইরে বেরলেই ক্রিকেট কিংবদন্তিকে ঘিরে ধরেন ভক্তরা।

চার্টার্ড ফ্লাইট ইস্যুতে মশকরা বিরাট কোহলির
  • ২৩ মার্চ, ২০২৬ ১৪:০৩

বেঙ্গালুরু: গত কয়েক বছর ধরে লন্ডনে সপরিবারে থাকেন বিরাট কোহলি। সেখানে সাধারণ মানুষের মতো জীবন কাটাতে পারেন। দেশে থাকলে ঘরের বাইরে বেরলেই ক্রিকেট কিংবদন্তিকে ঘিরে ধরেন ভক্তরা। বিঘ্নিত হয় ব্যক্তিগত জীবন। এমন আবহে সন্তানদের বড় করতে চান না বলেই লন্ডনে বসবাসের পথ বেছে নেন তিনি। সম্প্রতি আইপিএলে খেলার জন্য দেশে ফিরেছেন ভিকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্র্যাক্টিসে রীতিমতো ঘাম ঝরাচ্ছেন তিনি। তারই মধ্যে গুজব ছড়িয়েছে যে, কোটিপতি লিগে আরসিবি’র দুটো ম্যাচের মধ্যে তিন দিনের ব্যবধান থাকলে কোহলি নাকি লন্ডনে যাতায়াতের জন্য চার্টার্ড ফ্লাইট চেয়েছেন ফ্র্যাঞ্চাইজির কাছে! তবে এই জল্পনা যে ভিত্তিহীন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তা বুঝিয়ে দিয়েছেন স্বয়ং বিরাট। হাসতে হাসতে চোখে জল আসার জোড়া ইমোজিই তাঁর জবাব।

Advertisement

এবারের আইপিএলে বিরাটের নজর খেতাব ধরে রাখায়। তাঁকে সেজন্য সংকল্পবদ্ধও দেখাচ্ছে। কোটিপতি লিগে আরসিবি’র জার্সিতে ২৬৭ ম্যাচে ৮,৬৬১ রান হয়ে গিয়েছে তাঁর। আটটা শতরান ও ৬৩টি অর্ধশতরান রয়েছে এরমধ্যে। আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৯০০০ রানের হাতছানি তাঁর সামনে। তবে চ্যাম্পিয়ন্স লিগ ধরলে বেঙ্গালুরুর হয়ে ২৮২ ম্যাচে ইতিমধ্যে ৯০৮৫ রান হয়ে গিয়েছে ভিকে’র। সেদিক থেকে আইপিএলের কোনো একটি দলের হয়ে টি-২০ ফরম্যাটে দশ হাজার রানের মাইলস্টোনের সামনে তিনি। আন্তর্জাতিক ম্যাচ যোগ করলে সার্বিকভাবে কুড়ি ওভারের ঘরানায় ৪১৪ ম্যাচে বিরাটের রানসংখ্যা এখন ১৩৫৪৩। সামনে ১৪ হাজার ক্লাবে প্রবেশের হাতছানি। এই তালিকায় ইতিমধ্যে আছেন ক্রিস গেইল (১৪৫৬২ রান), কিয়েরন পোলার্ড (১৪৪৮২ রান), অ্যালেক্স হেলস (১৪৪৪৯ রান) ও ডেভিড ওয়ার্নার (১৪০২৮ রান)।

সম্পর্কিত সংবাদ