Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

বিরাট কোহলির হাতে নতুন ট্যাটু

চলতি মাসের শেষে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। মাঠে নামবেন বিরাট কোহলি। তখন নতুন ট্যাটু দেখা যাবে ভিকে’র বাঁ হাতের বাইসেপে।

বিরাট কোহলির হাতে নতুন ট্যাটু
  • ১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: চলতি মাসের শেষে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। মাঠে নামবেন বিরাট কোহলি। তখন নতুন ট্যাটু দেখা যাবে ভিকে’র বাঁ হাতের বাইসেপে। সম্প্রতি সামাজিক মাধ্যমে কিং কোহলির এই নতুন ট্যাটুর ছবি ভাইরাল। এক ফোঁটা জলে তৈরি হওয়া আলোড়নের ছবি ফুটে উঠেছে তাতে। উল্লেখ্য, ভিকের ট্যাটু প্রেম সকলের জানা। তাঁর শরীরে রয়েছে অসংখ্য উলকি। প্রতিটির অর্থ তাঁর জীবনের সঙ্গে জড়িয়ে। তবে নতুন ট্যাটুর ছবি দেখার পর ভক্তদের প্রশ্ন, তাহলে কি আগের কিছু উলকি মুছে ফেলেছেন তিনি? সামাজিক সাধ্যমে দেওয়া পোস্টেই অবশ্য রয়েছে এর উত্তর। বলা হয়েছে, সব ট্যাটুকে এক মালায় গাঁথতেই এই নতুন উলকি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ