Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ট্রফি জয়ের হ্যাটট্রিক লক্ষ্য বিরাট কোহলির

স্বপ্নপূরণ ছাড়া আর কী! আইপিএল ফাইনালে ম্যাচ জিতিয়ে ফেরার স্বপ্নটা রবিবার ঘোর বাস্তব। বিরাট কোহলির চোখেমুখে তাই হাজার ওয়াটের আলো।

ট্রফি জয়ের হ্যাটট্রিক লক্ষ্য বিরাট কোহলির
  • ১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: স্বপ্নপূরণ ছাড়া আর কী! আইপিএল ফাইনালে ম্যাচ জিতিয়ে ফেরার স্বপ্নটা রবিবার ঘোর বাস্তব। বিরাট কোহলির চোখেমুখে তাই হাজার ওয়াটের আলো। ৪২ বলে ১৭৮.৫৭ স্ট্রাইক রেটে এদিনের নটআউট ৭৫ যে অমূল্য! ছক্কা মেরে জেতানোর পর ম্যাচের সেরার ট্রফি হাতে নায়ক বললেন, ‘অজস্রবার এই মুহূর্তের কথা ভেবেছি। আইপিএল ট্রফি জিতিয়ে ফিরতে চেয়েছি। সেই স্বপ্নটা সত্যি!’

Advertisement

চ্যাম্পিয়ন হওয়ার পরই স্ত্রী অনুষ্কা শর্মার উদ্দেশে বিশেষ ভঙ্গিতে উচ্ছ্বাস প্রকাশ করেন বিরাট। টানা দু’বার চ্যাম্পিয়ন হওয়ার পর সমর্থকদের জন্যও থাকল প্রতিশ্রুতি। নায়কের কথায়, ‘গতবার খেতাব জয়ের পর আমার কাঁধ থেকে বিশাল ভার নেমে গিয়েছিল। টানা চ্যাম্পিয়ন হওয়া সেজন্যই স্বর্গীয় অনুভূতি। ক্রিকেটের প্রতি সৎ থাকলে সুদে-আসলে তার প্রতিদান মেলে। গত দুই দশক ধরে যে সমর্থকরা পাশে থেকেছেন, এই জয়টা তাঁদের জন্য। তবে কাজটা শেষ হয়নি। প্রথম আইপিএল দল হিসেবে ট্রফি জয়ের হ্যাটট্রিকই লক্ষ্য। আর সেই ক্ষমতা এই দলের রয়েছে। এদিন যেমন জানতাম, আমি আউট হয়ে গেলেও জিততে অসুবিধা হবে না। কঠিন পরিস্থিতিতে ঠিক জ্বলে উঠবে অভিজ্ঞরা।’ 
কোহলির প্রতিটা কথায় প্রতিফলিত ক্রিকেটের প্রতি তীব্র প্যাশন। ট্রফি উঁচুতে তুলে ঝাঁকাতে থাকা ভিকের ফ্রেম তাই ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে পেল অমরত্ব।

Advertisement
সম্পর্কিত সংবাদ