Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬

মণিপুরে ফের হিংসা, সশস্ত্র দুষ্কৃতীদের গুলিতে নিহত ৩, বোমা বিস্ফোরণে পুড়ে গেল ৭টি বাড়ি

মণিপুরে নতুন করে হিংসা। দুষ্কৃতীদের গুলিতে নিহত তিন নিরীহ গ্রামবাসী। জ্বলল অজস্র বাড়ি। শুক্রবার ভোরের দিকে কাংপোকপি জেলার লোইবোই গ্রামে এই ঘটনা ঘটে।

মণিপুরে ফের হিংসা, সশস্ত্র  দুষ্কৃতীদের গুলিতে নিহত ৩, বোমা বিস্ফোরণে পুড়ে গেল ৭টি বাড়ি
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, ইম্ফল: মণিপুরে নতুন করে হিংসা। দুষ্কৃতীদের গুলিতে নিহত তিন নিরীহ গ্রামবাসী। জ্বলল অজস্র বাড়ি। শুক্রবার ভোরের দিকে কাংপোকপি জেলার লোইবোই গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, ভোর ৪টে ১০ নাগাদ গ্রামে সশস্ত্র দুষ্কৃতী বাহিনী ঢুকে এলোপাতাড়ি গোলাগুলি চালানো শুরু করে। গুলির আওয়াজ শুনেই বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তারা বাড়ি থেকে বেরিয়ে ছোটাছুটি শুরু করে দেন। আর সেই সুযোগেই দুষ্কৃতীরা এলাকার বিভিন্ন বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। এর জেরে গ্রামের বহু বাড়িতে আগুন ধরে যায়। একের পর এক বাড়ি থেকে আগুনের লেলিহান শিখা বেরোতে দেখা যায়। 

Advertisement

দুষ্কৃতীদের গুলিতে নিহত গ্রামবাসীদের নাম লেতখোনগাম হাওকিপ, তিনমারি হাওকিপ এবং জাংমিলনান হাওকিপ। তাঁরা কুকি সম্প্রদায়ভুক্ত। হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কী কারণে হামলা চালানো হল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন হামলার দায় স্বীকার করেনি। স্থানীয়দের দাবি, সশস্ত্র নাগা জঙ্গি সংগঠনই এই কাণ্ড ঘটিয়েছে। ওই ঘটনার পর থেকেই উপদ্রুত এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে বাড়তি নিরাপত্তা বাহিনী। কাংপোকপি জেলার পাশাপাশি সংলগ্ন সব এলাকাতেই কড়া নজরদারি চলছে। পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনী গোটা পরিস্থিতির দিকেই নজর রাখছে। সন্দেহভাজন কেউ এলাকায় ঘোরাফেরা করছে কি না, তা জানতে টহলদারি চলছে। 
এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং। তিনি এই ঘটনাকে ‘জঘন্য ও কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। মৃতদের পরিবারের উদ্দেশে সমবেদনাও জানান মুখ্যমন্ত্রী। এক বিবৃতিতে তিনি বলেন, ‘নিরস্ত্র সাধারণ নাগরিকদের উপর ইচ্ছাকৃতভাবে করা এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই বর্বরোচিত ঘটনার জন্য যারা দায়ী, তাদের কাউকেই রেয়াত করা হবে না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ