গান্ধীনগর, ২০ মার্চ: গুজরাতে সুরাতের জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের এক যুগান্তকারী নির্দেশে বড়সড় ধাক্কা খেল দেশের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এক ব্যক্তিকে গুনে গুনে দিতে হল ৩.২৮ লক্ষ টাকার ক্ষতিপূরণ। ঘটনার সূত্রপাত ২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি। জিতেশ কুমার গান্ধী নামের এক ব্যক্তি এটিএম থেকে ১০,০০০ টাকা তুলতে যান। কিন্তু না পেলেন টাকা, না পেলেন কোনও রসিদ! অথচ তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হল। এরপর শুরু হয় দীর্ঘ সংগ্রাম। বারবার অভিযোগ, একাধিকবার ব্যাঙ্কের দরজায় কড়া নাড়া কিন্তু মেলেনি কোনও ন্যায়। একদিকে তাঁর ব্যাংক দাবি করে, লেনদেন সফল হয়েছে। কিন্তু ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের সামনে তার কোনও প্রমাণই দেখাতে পারেনি যে গ্রাহক সত্যিই টাকা পেয়েছিলেন।



