Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

আর্সেনালের পথে ভিনিসিয়াস জুনিয়র

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদলে বড়ো চমক দিতে চলেছে আর্সেনাল।

আর্সেনালের পথে ভিনিসিয়াস জুনিয়র
  • ২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদলে বড়ো চমক দিতে চলেছে আর্সেনাল। ১৬০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’তে রিয়াল মাদ্রিদ থেকে ভিনিসিয়াস জুনিয়রকে সই করানোর পথে অনেকটাই এগিয়ে লন্ডনের ক্লাবটি। সূত্রের খবর, গানারদের প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে স্প্যানিশ ক্লাবটি। ব্রাজিলিয়ান তারকা নিজেও রিয়াল ছাড়তে মরিয়া। সেক্ষেত্রে আর্সেনালের ক্লাব ইতিহাসে ভিনিসিয়াসই হবেন সবচেয়ে মূল্যবান ফুটবলার। এর আগে ডেকলান রাইসকে ১০৪ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’তে সই করিয়েছিল তারা। উল্লেখ্য, ভিনিসিয়াসের পাশাপাশি ব্রুনো গুইমারেসকেও দলে পেতে আগ্রহী মিকেল আর্তেতা ব্রিগেড।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ