মাদ্রিদ: ভারত থেকে ফিরে পেশাদারি ফুটবলে যোগ দিয়েই বিতর্কে জড়ালেন ভিনিসিয়াস জুনিয়র। শনিবার লা-লিগার ম্যাচে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিল ভিয়ারিয়াল। ১-০ ব্যবানে মরিনহো ব্রিগেড জিতলেও বিপক্ষ খেলোয়াড়ের চুল টেনে লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান উইঙ্গার। গোলও বাতিল হয় তাঁর। এখানেই শেষ নয়। ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে আরও বড়ো শাস্তি হতে পারে ভিনিসিয়াসের। ফলে ২৫ অক্টোবর এল ক্লাসিকোয় ভিনিকে ছাড়াই দল সাজাতে হতে পারে কোচ মরিনহোকে।
সম্প্রতি ফর্মে নেই ভিনিসিয়াস। তাই এই ম্যাচে ব্রাজিলিয়ান তারকাকে প্রথম একাদশের বাইরে রেখেই দল নামিয়েছিল রিয়াল কোচ। প্রথমার্ধে কোনো গোল হয়নি। ৫১ মিনিটে পরিবর্ত খেলোয়াড় হিসাবে মাঠে নামেন ভিনি। এর কিছুক্ষণের মধ্যে ডেডলক খোলে রিয়াল। ইয়ান ডিওমান্ডের লক্ষ্যভেদে লিড নেয় তারা। ৭২ মিনিটে ফের জাল কাঁপান ভিনিসিয়াস। তবে ভারের সাহায্য নিয়ে সেই গোল বাতিল করেন রেফারি। কারণ ভিডিয়োতে ধরা পড়ে, মুভের সময় প্রতিপক্ষ খেলোয়াড়ের চুল টেনে তার গতি কমান ব্রাজিলিয়ান উঈঙ্গার। সেই অপরাধে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ভিনিকে। স্প্যানিশ ফুটবলের নিয়মে কোনো ফুটবলার প্রতিপক্ষের চুল টানলে কম করে তিন ম্যাচ নির্বাসিত হতে পারেন। ম্যাচের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন রিয়াল তারকা। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘দলের জয়ে আমি খুশি। তবে সমর্থকদের কাছে নিজের আচরণের জন্য ক্ষমা চাইছি।’ এতেও বিতর্ক কমেনি। কারণ সেই বার্তার সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেছেন ভিনি। সেখানে তাকে বারবার ফাউলের কবলে পড়তে দেখা গিয়েছে। ফলে প্রশ্ন উঠছে, নিজের দোষকে ছোটো করে দেখানোর জন্যই কি এই ভিডিয়ো পোস্ট করেছেন তিনি!



