Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ব্রিজভূষণের দাদাগিরি, গর্জে উঠলেন ভিনেশ

কথায় বলে, স্বভাব যায় না মলে। বিজেপি সাংসদ তথা ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ সিং তেমনই এক চরিত্র। বছর তিনেক আগে মহিলা কুস্তিগিরদের হেনস্তা করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

ব্রিজভূষণের দাদাগিরি, গর্জে উঠলেন ভিনেশ
  • ২৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০

নয়াদিল্লি: কথায় বলে, স্বভাব যায় না মলে। বিজেপি সাংসদ তথা ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ সিং তেমনই এক চরিত্র। বছর তিনেক আগে মহিলা কুস্তিগিরদের হেনস্তা করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তোলপাড় পড়ে গোটা দেশে। বিচার চেয়ে পথে প্রতিবাদে নেমেছিলেন জাতীয় ও আন্তর্জাতিক কুস্তিগিররা। সেই মামলা এখনও বিচারাধীন। তাতে কী! বহাল তবিয়তেই রয়েছেন বাহুবলী ব্রিজভূষণ। আইনের তোয়াক্কা করেন না। বলা হয়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাত রয়েছে তাঁর মাথার উপরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশেও তাঁকে দেখা গিয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এখনও মহিলা কুস্তিগিরদের উপর মানসিক অত্যাচার চালাচ্ছেন তিনি। তেমনই ঘটনা সামনে এসেছে। মঙ্গলবার কুস্তিগির ভিনেশ ফোগাটের অভিযোগে ফের কাঠগড়ায় ব্রিজভূষণ।    

Advertisement

২০ মাস পর অবসর ভেঙে কুস্তির রিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ভিনেশ। সামনেই ওপেন র‌্যাঙ্কিং প্রতিযোগিতা। এশিয়ান গেমসের কথা মাথায় রেখে এই টুর্নামেন্টেকে পাখির চোখ করেছেন তারকা কুস্তিগির। কিন্তু ভিনেশের অভিযোগ, জোর করে তাঁকে প্রতিযোগিতায় অংশ নিতে দিচ্ছেন না প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ ও তাঁর সঙ্গীরা। ১০-১২ মে উত্তরপ্রদেশের গোন্দায় হবে জাতীয় র‌্যাংকিং প্রতিযোগিতা। এই কেন্দ্রের সাংসদও তিনি। তাই বিজেপি সাংসদ প্রভাব খাটাচ্ছেন বলে অভিযোগ ভিনেশের। জাতীয় কুস্তি সংস্থার বর্তমান সভাপতি সঞ্জয় সিং বলেছেন, ‘অনেকের থেকেই এই অভিযোগ পাচ্ছি।’ তবে ভিনেশ জানিয়েছেন, তিনি ফোন করেও কোনো সুরাহা পাননি। 

সম্পর্কিত সংবাদ