Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সলমনের ছবির ভিলেন

‘সিকান্দর’ ছবির ব্যর্থতার পর এই মুহূর্তে দু’টি ছবির কাজ একসঙ্গে সামলাচ্ছেন সলমন খান। প্রথম, ‘মাতৃভূমি’। এই ছবিতে সেনা আধিকারিকের চরিত্রে দেখা যাবে সলমনকে। আর দ্বিতীয়, ভামশি পাদিপল্লি পরিচালিত একটি কমেডি অ্যাকশন ছবি।

সলমনের ছবির ভিলেন
  • ৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

•‘সিকান্দর’ ছবির ব্যর্থতার পর এই মুহূর্তে দু’টি ছবির কাজ একসঙ্গে সামলাচ্ছেন সলমন খান। প্রথম, ‘মাতৃভূমি’। এই ছবিতে সেনা আধিকারিকের চরিত্রে দেখা যাবে সলমনকে। আর দ্বিতীয়, ভামশি পাদিপল্লি পরিচালিত একটি কমেডি অ্যাকশন ছবি। বিপরীতে অভিনেত্রী নয়নতারা। এই ছবিতে ভিলেন হিসাবে কে থাকবেন, তা নিয়ে চর্চা চলছিল।  অবশেষে সামনে এসেছে দুই অভিনেতার নাম— অক্ষয় খান্না ও ফাহাদ ফসিল। শোনা যাচ্ছে, ইতিমধ্যে দু’জনের কাছেই প্রস্তাব গিয়েছে। যিনি চরিত্রটি করতে রাজি হবেন, তাঁকেই দেখা যাবে সলমনের বিপরীতে। ‘ধুরন্ধর’ ছবির সাফল্যের পর থেকেই চর্চায় রয়েছেন অক্ষয়। আবার ফাহাদও ভিলেন হিসাবে অত্যন্ত জনপ্রিয়। ফলে দুই তারকার মধ্যে কাকে দেখা যাবে, তা নিয়ে এখন দোলাচলে নির্মাতারা। আগামী বছর ঈদের মরশুমে মুক্তি পাবে সলমন অভিনীত ছবিটি। এই সিনেমার ঘোষণার জন্য আলাদা প্রোমো ভিডিয়ো শ্যুট করেছেন অভিনেতা। সদ্য মুম্বইয়ে দু’দিনের সেই শ্যুটিং শিডিউল শেষ হয়েছে। শীঘ্রই সেটি প্রকাশ্যে আসবে বলে খবর। অন্যদিকে, সলমনের ‘মাতৃভূমি’ মুক্তি পাবে চলতি বছর আগস্টে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ