Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটোয়ায় পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ি ঘিরে রেখে ডিম ছুঁড়লেন গ্রামবাসীরা, ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ

কাটোয়া-১ পঞ্চায়েত সভাপতির বাড়িতে গ্রামবাসীরা ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখালেন। ১০০ দিনের কাজে দুর্নীতি ও কাটমানির অভিযোগ। বিস্তারিত পড়ুন।

কাটোয়ায় পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ি ঘিরে রেখে ডিম ছুঁড়লেন গ্রামবাসীরা, ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: একের পর এক টেন্ডারে দূর্নীতির অভিযোগ। কাটমানি নিয়ে স্বজনপোষনের অভিযোগে আগে থেকেই ক্ষোভ ছিল এলাকার তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এবার সে সব আছড়ে পড়ছে তাদের বাড়িতে। কাটোয়া-১ পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ি গিয়ে শুক্রবার এলোপাথাড়ি ডিম ছোড়া হয়। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। এই ঘটনায় শুক্রবার রাতে চরম উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

Advertisement

কাটোয়া-১ পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা বাইন সরকারের বাড়ি খাজুরডিহি অঞ্চলের একাইহাটে। সেখানে এদিন রাতে এলাকার মহিলারা সভাপতির বাড়ি ঘিরে ফেলেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। প্রত্যেকেই অভিযোগ করতে থাকেন, ১০০ দিনের কাজের টাকা তচ্ছরুপ করা হয়েছে৷ টেণ্ডারে ব্যাপক অনিয়ম করা হয়েছে পঞ্চায়েত সমিতিতে৷ এমনকি, বহিরাগতদের এনে এলাকায় হুমকি দেওয়া হয়েছে সভাপতির নেতৃত্বে৷ 
অভিযোগ, পড়শিদের সঙ্গে চরম দুর্ব্যবহার করতেন কনিকা বাইন সরকার৷ এদিন সভাপতিকে এলাকার মহিলারা জুতোর মালা পরান৷ উত্তেজনার মধ্যেই কনিকা বাইন সরকারের স্বামী পরিমল সরকার বাড়ি থেকে বেরিয়ে যান৷ সভাপতিকে পাড়ার মহিলারা বেধড়ক মারধর করেন বলেও অভিযোগ৷ 
এলাকার বিজেপি নেতা চঞ্চল মণ্ডলের অভিযোগ, সভাপতি দিনের পর দিন দূর্নীতি করেছে পঞ্চায়েত সমিতিতে৷ ১০০ দিনের কাজের মাস্টার রোলে চরম বেনিয়ম হয়েছে৷ এমনকি, টেণ্ডার পাশ করানো হত মোটা টাকার বিনিময়ে৷ সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এসব হয়েছে সভাপতির সৌজন্যে৷ 
কনিকা বাইন সরকারের স্বামী পরিমল বাবু কাটোয়া শহরের একটি প্যাথলজিক্যাল সেন্টারে সামান্য বেতনে  কাজ করতেন৷ কিন্তু তার বৈভব বর্তমানে চরম শিখরে পৌঁছেছে৷ একাইহাটে পেল্লায় বাড়ি৷ এসি, গাড়ি কি নেই সভাপতির! প্রশ্ন উঠছে, এসব কোথা থেকে এল। থানায় সভাপতির নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে৷ যদিও কনিকা বাইন সরকার বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে৷ আমাকে যেখানে সই করতে বলা হত আমি সেখানেই সই করতাম৷ 
অন্যদিকে, শনিবার সকালে ফের কাটোয়া-১ ব্লকের কোশিগ্রাম পঞ্চায়েতের চুড়পুনি গ্রামের তৃণমূল নেতা বিপুল মণ্ডলের বাড়িতে জনরোষ আছড়ে পড়ে। তাঁকে ঘিরেও দূর্নীতির অভিযোগ রয়েছে৷ বিপুলকে এলাকার বাসিন্দারা মারধর করে বলে অভিযোগ৷ তাকে তার বাড়িতেই আটকে রাখা হয়। পরে কাটোয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়৷
বিজেপির আইটি সেলের নেতা দিব্যেন্দু কর্মকার বলেন, এলাকায় বহু মানুষের কাছে আবাস প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নাম করে তোলাবাজি করেছে ওই তৃণমূল নেতা। ১০০ দিনের কাজের টাকা দেয়নি৷ তাই মানুষের ক্ষোভ ছিল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ