Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ গ্রামবাসীদের

গ্রামীণ সড়ক মেরামতের দাবিতে রাস্তায় নেমে অবরোধ করলেন বাসিন্দারা।

রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ গ্রামবাসীদের
  • ১১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: গ্রামীণ সড়ক মেরামতের দাবিতে রাস্তায় নেমে অবরোধ করলেন বাসিন্দারা। মঙ্গলবার ময়নাগুড়ির দক্ষিণ খাগড়াবাড়ি এলাকার ৩৯ নম্বর বুথের মহিলা, পুরুষ, শিশুরা রাস্তায় নামেন। গ্রামবাসীদের এই অবরোধ বিক্ষোভকে সমর্থন জানান তৃণমূল কংগ্রেস শাসিত ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিমা দাস। তিনিও দীর্ঘদিন ধরে বেহাল থাকা রাস্তাটি নিয়ে ক্ষুব্ধ। তাঁর কথায়, দক্ষিণ খাগড়াবাড়ির সংশ্লিষ্ট বুথের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার জানিয়েছেন, তারপরেও সংস্কার হয়নি। 

Advertisement

ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খাগড়াবাড়ির ৩৯ নম্বর বুথের এই রাস্তা দিয়ে জল্পেশ, সাপটিবাড়ি, ময়নাগুড়ি শহর সহ বিভিন্ন এলাকায় মানুষ যাতায়াত করে। এই রাস্তার ধারে প্রাইমারি ও হাইস্কুল আছে। কৃষকরা কৃষিপণ্য নিয়ে যান। গত কয়েক বছর ধরে কঙ্কালসার অবস্থা রাস্তার। গ্রামবাসীদের দাবি, ভোটের আগে রাস্তা সংস্কার না হলে তাঁরা এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেবেন। 
স্থানীয় বাসিন্দা রত্না সরকার, রিঙ্কু সরকার, জগদীশ সরকার, ললিতা দাসরা বলেন, বোল্ডার বিছানো রাস্তায় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। টোটো হেলে-দুলে চলায় কখনো উল্টে যাচ্ছে। সাইকেল নিয়ে স্কুল যাওয়ার সময় পড়ুয়ারা পড়েও যাচ্ছে। পঞ্চায়েত সমিতির স্থানীয় সদস্যকে বহুবার জানিয়েছি আমরা। কিন্তু রাস্তা সংস্কার হয়নি। আমরা বিধানসভা ভোটের আগে রাস্তার সংস্কার চাই। নতুবা এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেব। 
পঞ্চায়েত সমিতির সদস্য বলেন, গ্রামবাসীদের দাবিকে আমি সমর্থন করি। তাঁরা আমাকে বহুবার জানিয়েছেন। আমিও উপরমহলে জানিয়েছি। কিন্তু কাজ হচ্ছে না। কী কারণে হচ্ছে না, জানি না। গত চার বছর ধরে রাস্তাটির এই অবস্থা। অন্যদিকে, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদরঞ্জন রায় বলেন, ময়নাগুড়ি ব্লকজুড়ে প্রচুর রাস্তার কাজ হচ্ছে। ওই রাস্তাটিও হবে। • নিজস্ব চিত্র।

সম্পর্কিত সংবাদ