Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

বিজয়ের বন্ধুত্ব-বার্তা, রাজ্যসভার আসন ছাড়লেন কংগ্রেসকে

কংগ্রেসের পাঁচ বিধায়কের সমর্থনে তামিলনাড়ুতে প্রথমবার সরকার গঠন করেছে টিভিকে। বন্ধুত্বের সেই বন্ধন যে ‘পাকাপোক্ত’ ও ‘চিরস্থায়ী’ তা বোঝাতে বড়োসড়ো পদক্ষেপ নিলেন টিভিকে সুপ্রিমো বিজয়।

বিজয়ের বন্ধুত্ব-বার্তা, রাজ্যসভার আসন ছাড়লেন কংগ্রেসকে
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: কংগ্রেসের পাঁচ বিধায়কের সমর্থনে তামিলনাড়ুতে প্রথমবার সরকার গঠন করেছে টিভিকে। বন্ধুত্বের সেই বন্ধন যে ‘পাকাপোক্ত’ ও ‘চিরস্থায়ী’ তা বোঝাতে বড়োসড়ো পদক্ষেপ নিলেন টিভিকে সুপ্রিমো বিজয়। আসন্ন উপনির্বাচনে তামিলনাড়ুর একমাত্র রাজ্যসভা আসনটি জোটসঙ্গীকে উপহার দিলেন তিনি। সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রবীণ কংগ্রেসে নেতা গিরিশ চড়নকর। তারপরেই আসন ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন বিজয়। সূত্রের খবর, প্রবীণ চক্রবর্তীকে প্রার্থী করতে পারে রাহুল গান্ধীর দল। টিভিকে-কংগ্রেস জোট তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। প্রসঙ্গত, বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর রাজ্যসভা থেকে পদত্যাগ করেন এআইএডিএমকে নেতা সিভি শনমুগম। ফলে আসনটি খালি হয়ে যায়। আগামী ১৮ জুন উপনির্বাচন। ভোটে জয়ী হলে তামিলনাড়ু থেকে উচ্চকক্ষে কংগ্রেস সাংসদের সংখ্যা হবে তিন। জোটসঙ্গীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কংগ্রেস এমপি জোথিমনি। তাঁর কথায়, ‘এর ফলে রাজ্যসভায় কংগ্রেসের কণ্ঠ আরও শক্তিশালী হবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ