Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬

কারুর পদপিষ্টে মৃতদের পরিবারকে সরকারি চাকরির নিয়োগপত্র বিজয়ের

গত ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে বিজয়ের নির্বাচনি জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ৪১ জনের। শুক্রবার সেই ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩২টি পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।

কারুর পদপিষ্টে মৃতদের পরিবারকে সরকারি চাকরির নিয়োগপত্র বিজয়ের
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: গত ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে বিজয়ের নির্বাচনি জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ৪১ জনের। শুক্রবার সেই ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩২টি পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। 

Advertisement

নিহত টিভিকে কর্মীর পরিবারের সদস্য ধনলক্ষ্মী জানিয়েছেন, তাঁকে এসপি অফিসে নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের কাঁদতে দেখে মুখ্যমন্ত্রী নিজেও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।’ অ্যাটলাস এরিনায় বক্তব্য রাখার সময় বিজয়ও বলেন, ‘একজন মানুষ যত সফলই হোক না কেন, কিছু ক্ষত থাকে যা কখনোই সারে না। কারুরের দুর্ঘটনার মতো কোনো কিছুই আমায় এতোটা আহত করেনি।’ পাশাপাশি দুর্ঘটনার কারণ হিসেবে পুলিশি গাফিলতি নিয়ে সরব হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তার দাবি, ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শোভাযাত্রা বন্ধ করে দেওয়া উচিত ছিল। পাশাপাশি বিজয়ের অভিযোগ, এই দুর্ঘটনাকে হাতিয়ার করে ‘পলিটিক্যাল মাইলেজ’ নিতে চেষ্টা করেছিল বিরোধী দলগুলি।
এর আগেই কারুরের পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। আলাদা ভাবে বিজয়ের দল টিভিকে ২০ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা করেছে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই প্রথমবার কারুরে গেলেন জোসেফ বিজয়। এদিন দলীয় কর্মীদের সঙ্গেও কথা বলেন তিনি। ছবি: পিটিআই

Advertisement
সম্পর্কিত সংবাদ