Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

তামিলনাড়ুতে সরকার গঠনের দাবি বিজয়ের

বুধবার চেন্নাইয়ের লোকভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন বিজয়। তুলে দেন সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থনপত্র। এর পরই একক বৃহত্তম দলের নেতা হওয়ার জন্য বিজয়কে আমন্ত্রণ জানান রাজ্যপাল।

তামিলনাড়ুতে সরকার গঠনের দাবি বিজয়ের
  • ৭ মে, ২০২৬ ১২:০৫
Prefer us on Google

চেন্নাই, ৬ মে: তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য দাবি জানালেন টিভিকে প্রধান বিজয়। আগামী কাল অথবা পরশু দ্রাবিড় ভূমিতে নতুন সরকার শপথ নেবে বলে জানা গিয়েছে। শুরু হয়েছে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিলি।

Advertisement

আজ, বুধবার চেন্নাইয়ের লোকভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন বিজয়।
দ্রাবিড় ভূমিতে জয়জয়কার ‘থলপতি’ বিজয়ের। টিভিকে একক বৃহত্তম হলেও সংখ্যাগরিষ্ঠতা থেকে সামান্য দূরে এসে থমকে গিয়েছে। সরকার গড়তে হলে প্রয়োজন ১১৮টি আসন। বিজয়ের দলের কাছে রয়েছে ১০৮টি। সোমবার রাতেই সুপারস্টারের বাবা সরাসরি কংগ্রেস এবং বামপন্থীদের কাছে আহ্বান জানিয়েছেন পুত্রকে সমর্থনের জন্য এগিয়ে আসতে। বিজয়ের দলকে সমর্থনে রাজি কংগ্রেস। তবে তারা শর্তসাপেক্ষে টিভিকের পাশে দাঁড়াবে। কোনো সাম্প্রদায়িক দলকে জোটে রাখা যাবে না বলে দাবি কংগ্রেসের।

Advertisement
সম্পর্কিত সংবাদ