Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বিজয়ের নতুন কাজ

ম্যাডক ফিল্মসের ব্যানারে কাজ করতে চলেছেন অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডা।

বিজয়ের নতুন কাজ
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ম্যাডক ফিল্মসের ব্যানারে কাজ করতে চলেছেন অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডা। ‘স্ত্রী’, ‘স্ত্রী ২’, ‘ভেড়িয়া’, ‘মুঞ্জ্য’, ‘থামা’র মতো একাধিক জনপ্রিয় প্রজেক্ট প্রযোজনা করেছে এই সংস্থা। এবার এদের সঙ্গেই হাত মেলালেন অভিনেতা। সম্প্রতি মুম্বইয়ে ম্যাডক ফিল্মসের অফিসে দেখা গিয়েছে বিজয়কে। সঙ্গে ছিলেন পরিচালক বিক্রম কুমার। শোনা যাচ্ছে, ইতিমধ্যে অভিনেতাকে চিত্রনাট্য শুনিয়েছেন পরিচালক। বিজয় রাজি হলে সর্বভারতীয় স্তরে ছবিটি প্রযোজনা করবে ম্যাডক ফিল্মস। এর আগে ‘থামা’ ছবিতে রশ্মিকা মন্দানার সঙ্গে কাজ করেছিল এই সংস্থা। তবে বিজয়ের বিপরীতে নায়িকা হিসাবে কাকে দেখা যাবে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে বলি পাড়ায়। অভিনেতা সবুজ সংকেত দিলে আগামী আগস্ট থেকে শ্যুটিং শুরু হতে পারে। অভিনেতার হাতে এই মুহূর্তে রয়েছে ‘রানাবলী’, ‘রাউডি জনার্দন’-এর মতো ছবি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ