Bartaman Logo
৩০ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সংস্কারকাজের জন্য বিদ্যাসাগর সেতু রবিবার ৮ ঘণ্টা বন্ধ

সংস্কারের জন্য ৩১ মে, রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিদ্যাসাগর সেতুর উপর সমস্ত ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি মারফত জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।

সংস্কারকাজের জন্য বিদ্যাসাগর সেতু রবিবার ৮ ঘণ্টা বন্ধ
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  সংস্কারের জন্য ৩১ মে, রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিদ্যাসাগর সেতুর উপর সমস্ত ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি মারফত জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। তাতে বলা হয়েছে, রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত, ৮ ঘণ্টা দ্বিতীয় হুগলি সেতু ও তার কোনো র‍্যাম্পে যানবাহন চলাচল করতে পারবে না। সেতু বন্ধ থাকাকালীন এ জে সি বোস রোড ধরে জিরাট আইল্যান্ডের দিক থেকে বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়া গাড়িগুলিকে টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে গাড়িগুলি সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরতে পারবে। অথবা হেস্টিংস ক্রসিং থেকে যাতায়াত করতে পারবে ডানদিকে ঘুরে কে পি রোড ধরে। জহরলাল নেহেরু আইল্যান্ডের দিক থেকে কে পি রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা গাড়িগুলিকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। খিদিরপুরের দিক থেকে সি জি আর রোড হয়ে বিদ্যাসাগর সেতুগামী গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড ও হাওড়া ব্রিজের দিকে পাঠিয়ে দেওয়া হবে। ঘোড়া পাসের কাছে ওয়াই–‌পয়েন্টের র‍্যাম্প দিয়ে যে-সমস্ত গাড়ি বিদ্যাসাগর সেতুতে উঠবে, সেগুলিকে কে পি রোডের ওয়াই ‌পয়েন্ট থেকে ১১ ফার্লং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ওই গাড়িগুলি রেড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরতে পারবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ