১৯ বছর পর ফের জুটি বাঁধছেন সইফ আলি খান ও বিদ্যা বালান। রীতেশ বাত্রার পরের প্রজেক্টে মুখ্য চরিত্রে কাজ করবেন তাঁরা। ছবির নাম এখনও চূড়ান্ত নয়। যদিও মুম্বইয়ে শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। ২০০৫-এ ‘পরিণীতা’য় প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন সইফ ও বিদ্যা। তাঁদের জুটি আজও চর্চিত দর্শকমহলে। তারপর ২০০৭। ‘একলব্য: দ্য রয়্যাল গার্ড’ ছবিতে তাঁদের জুটি সমাদৃত। মাঝে দীর্ঘ বিরতি। ১৯ বছর পর দু’জনে একসঙ্গে কাজ করছেন। উল্লেখ্য, প্রাথমিকভাবে সইফের বিপরীতে কাস্ট করা হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে। যদিও ডেটের সমস্যার কারণে ছবিটি ছেড়ে বেরিয়ে যেতে হয় প্রিয়াঙ্কাকে। তারপরই প্রস্তাব যায় বিদ্যার কাছে। এই পিরিয়ড ড্রামায় ত্রিকোণ প্রেমের গল্প দেখবেন দর্শক। সইফের বিপরীতে বিদ্যা ছাড়াও দেখা যাবে অভিনেত্রী মেলানি লোরঁকে।



