Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

জয় শ্রীকান্তের, বিদায় লক্ষ্যর

চায়না মাস্টার্সে জয় দিয়ে অভিযান শুরু করলেন ভারতের কিদাম্বি শ্রীকান্ত ও তানভি শর্মা। তবে হতাশ করলেন লক্ষ্য সেন।

জয় শ্রীকান্তের, বিদায় লক্ষ্যর
  • ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সানজান: চায়না মাস্টার্সে জয় দিয়ে অভিযান শুরু করলেন ভারতের কিদাম্বি শ্রীকান্ত ও তানভি শর্মা। তবে হতাশ করলেন লক্ষ্য সেন। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন দেশের তারকা শাটলার। বুধবার পুরুষদের সিঙ্গলসে কানাডার ভিক্টর লাইয়ের বিরুদ্ধে কোর্টে নেমেছিলেন লক্ষ্য। মাত্র ৩৮ মিনিটেই বশ মানেন তিনি। প্রথম গেম ১৪-২১ ব্যবধানে হাতছাড়া করেন লক্ষ্য। আর দ্বিতীয় গেমে হার ৭-২১ পয়েন্টে। তবে চাইনিজ তাইপের চি ইউ জেনকে ২১-১৬, ২১-১৫ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র আদায় করেন শ্রীকান্ত। মহিলাদের সিঙ্গলসে ডেনমার্কের আমালি শুলজকে ২১-১৬, ২১-১৭ ব্যবধানে বশ মানান তানভি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ