Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রতারণার শিকার

সাইবার প্রতারণার শিকার হলেন অভিনেত্রী কীর্তি কুলহারি

প্রতারণার শিকার
  • ৩১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• সাইবার প্রতারণার শিকার হলেন অভিনেত্রী কীর্তি কুলহারি। প্রায় ২ লক্ষ ৪৩ হাজার টাকা প্রতারণার অভিযোগ তুলে মুম্বই পুলিশের দ্বারস্থ হয়েছেন নায়িকা। অভিযোগ, অনুমতি ছাড়াই তাঁর ক্রেডিট কার্ড ব্যবহার করে লেনদেন করা হয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি ফোনে একটি লেনদেনের বার্তা পান কীর্তি। মেটানো হয়েছে বিদেশি বিমান সংস্থার বকেয়া বিল। তবে এই লেনদেন প্রসঙ্গে কীর্তি কিছুই জানতেন না বলে দাবি তাঁর। এরপরই ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন তিনি। ওই ক্রেডিট কার্ডটি ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে অভিযোগ দায়ের করে তদন্ত করছে পুলিশ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ