Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রতারণার শিকার

প্রতারণার শিকার অভিনেত্রী আলিয়া ভাট। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি আলিয়ার একটি ছবি নিজেদের বিজ্ঞাপনে ব্যবহার করছে পাকিস্তানের সংস্থা

প্রতারণার শিকার
  • ২২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্রতারণার শিকার অভিনেত্রী আলিয়া ভাট। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি আলিয়ার একটি ছবি নিজেদের বিজ্ঞাপনে ব্যবহার করছে পাকিস্তানের সংস্থা। সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই দানা বেঁধেছে বিতর্ক। সাম্প্রতিক সময়ে বহু তারকা নিজেদের ব্যক্তিগত স্বত্ত্ব সংরক্ষণ করেছেন। আদালতের নির্দেশে পার্সোনালিটি রাইট সংরক্ষণ করলে অনুমতি ছাড়া সংশ্লিষ্ট তারকার ছবি ও ভিডিয়ো এআইয়ের সাহায্যে বানানো যায় না। তবে আলিয়া এখনও সেই পথে হাঁটেননি। সে কারণেই পাকিস্তানের ওই সংস্থা এধরনের কাজ করার ‘সাহস’ দেখিয়েছে বলে মনে করা হচ্ছে। অনুরাগীরা এর বিরোধিতাও করেছেন। মনে করা হচ্ছে, শীঘ্রই আলিয়া ওই ব্র্যান্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন। উল্লেখ্য, এই মুহূর্তে সঞ্জয়লীলা বনশালী পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কাজে ব্যস্ত নায়িকা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ