Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

জামিনে ছাড়া পেয়ে নির্যাতিতাকে খুন, ধৃত ধর্ষণে অভিযুক্ত

অসমের ডিমোরিয়া এলাকায় জামিনে ছাড়া পেয়ে কিশোরীকে খুন করল ধর্ষণে অভিযুক্ত। পুলিশ বিপুলকে গ্রেপ্তার করেছে। বিস্তারিত পড়ুন।

জামিনে ছাড়া পেয়ে নির্যাতিতাকে খুন, ধৃত ধর্ষণে অভিযুক্ত
  • ৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: কিশোরীকে গলা কেটে খুন। অসমের ডিমোরিয়া এলাকার এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।  মৃত কিশোরীর দেহ বৃহস্পতিবার উদ্ধার করা হয়। এরপরই তার পরিবার পুলিশের দ্বারস্থ হয়। গোপন খবরের ভিত্তিতে পুলিশ গুয়াহাটি থেকে বিপুল নামে অভিযুক্তকে গ্রেপ্তার করে। 

Advertisement

এর আগে বিপুল ওই মেয়েটিকে ধর্ষণ করে। এর জেরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপর গত বছরের জুলাইতে বিপুলকে পকসো আইনে গ্রেপ্তার করা হয়। গত ফেব্রুয়ারিতে জামিনে ছাড়া পেয়েছিল সে। পুলিশের অনুমান, আগের ঘটনার জেরেই বিপুল মেয়েটিকে খুন করে। ১৭ থেকে ১৮ বার ছুরির কোপ মারে সে। মৃত্যু নিশ্চিত করতে কিশোরীর গলা কেটে দেওয়া হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ