Bartaman Logo
৯ জুন, ২০২৬

উপ রাষ্ট্রপতি: সঙ্ঘ ঘনিষ্ঠ নেতা চায় বিজেপি

সংযুক্ত জনতা দলের এমপি হয়ে একসময় রাজ্যসভার উপ সভাপতি হয়েছিলেন হরিবংশ নারায়ণ সিং। নীতীশ কুমারের সঙ্গে বিজেপির সম্পর্কের অবনতি হওয়ার পর তিনি দলের ওই এমপিকে নির্দেশ দিয়েছিলেন যে, উপ সভাপতির পদ থেকে ইস্তফা দিতে।

উপ রাষ্ট্রপতি: সঙ্ঘ ঘনিষ্ঠ নেতা চায় বিজেপি
  • ২৬ জুলাই, ২০২৫ ০৪:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংযুক্ত জনতা দলের এমপি হয়ে একসময় রাজ্যসভার উপ সভাপতি হয়েছিলেন হরিবংশ নারায়ণ সিং। নীতীশ কুমারের সঙ্গে বিজেপির সম্পর্কের অবনতি হওয়ার পর তিনি দলের ওই এমপিকে নির্দেশ দিয়েছিলেন যে, উপ সভাপতির পদ থেকে ইস্তফা দিতে। কিন্তু নিজের দলের সর্বোচ্চ নেতাকেই অগ্রাহ্য করে হরিবংশ পদে থেকে যান এবং বিজেপি তথা মোদি সরকারের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেন। তাই জগদীপ ধনকারের জায়গায় রাজ্যসভা পরিচালনায় অভিজ্ঞ হরিবংশকেও প্রার্থী করে জিতিয়ে এনে বিজেপি উপ রাষ্ট্রপতি করতে  পারে বলে একটি জল্পনা শুরু হয়েছে। যদিও এই জল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা আদৌ কতটা আছে সেটা নিয়ে সংশয় আছে। কারণ, উপ রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান পদে বিজেপি আর কোনও ভুল করতে চায় না। অর্থাৎ সরাসরি বিজেপি এবং সঙ্ঘের কাউকেই বসানো হোক, এই অভিমতেই সিলমোহর পড়তে চলেছে। হরিবংশ যতই সরকারের আস্থা অর্জন করুন, ঘরের লোক নন। তাই একবার ধনকারকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা হওয়ার পর দ্বিতীয়বার ‘বেলতলায়’ বিজেপি যাবে বলে মনে হয় না। এ প্রসঙ্গেই আলোচনায় উঠে আসছে দুই বিজেপি নেতার নাম। বিশ্বস্ত সূত্রে খবর, মধ্যপ্রদেশের দলিত নেতা তথা বর্তমানে কর্ণাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট অথবা রাজস্থানের রাজ্যসভার প্রাক্তন সদস্য তথা বর্তমানে সিকিমের রাজ্যপাল ওমপ্রকাশ মাথুরকে পরবর্তী উপ রাষ্ট্রপতি প্রার্থী করতে পারে বিজেপি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ