


• দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা অল্লু অর্জুন। ব্যক্তিগত অধিকার রক্ষার্থে আদালতে আবেদন করেছেন তিনি। বর্তমানে পার্সোনালিটি রাইট সংরক্ষণের জন্য বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক তারকা আদালতের দ্বারস্থ হয়েছেন। কারণ সাম্প্রতিক পরিস্থিতিতে প্রতারণা বহুগুণ বেড়েছে। পাশাপাশি তারকাদের নাম, কণ্ঠস্বর, ছবি ও ভিডিয়ো ব্যবহার করে ভুয়ো ছবি, ভিডিয়ো তৈরি করাও হয়েছে। বহু তারকা এধরনের প্রতারণার শিকার হয়েছেন। এর জেরে তাঁদের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি। সে কারণে পার্সোনালিটি রাইট সুরক্ষার জন্য আবেদন তাঁদের। প্রাথমিকভাবে অল্লুর আবেদন নিয়ে প্রশ্ন তুললেও আদালত অভিনেতার পক্ষেই রায় দিয়েছে। এবার থেকে অভিনেতার ছবি ও ভিডিয়ো ব্যবহার করতে গেলে তাঁর অনুমতি নিতে হবে, তা না হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করতে পারবেন তিনি।