Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

জোড়া দানবীয় ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা হাজার ছাড়াতে পারে, দেশে জারি জরুরি অবস্থা

স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিট। প্রথমে ৭.২ মাত্রার ভূমিকম্প। সেই ধাক্কা সামলে ওঠার আগে কয়েক সেকেন্ডের ব্যবধানে আরও একটি।

জোড়া দানবীয় ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা হাজার ছাড়াতে পারে, দেশে জারি জরুরি অবস্থা
  • ২৫ জুন, ২০২৬ ১১:৫২
Prefer us on Google

কারাকাস, ২৫ জুন: স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিট। প্রথমে ৭.২ মাত্রার ভূমিকম্প। সেই ধাক্কা সামলে ওঠার আগে কয়েক সেকেন্ডের ব্যবধানে আরও একটি। এবারের তীব্রতা ছাপিয়ে যায় আগেরটিকে। রিখটার স্কেলে যার মাত্রা ৭.৫। জোড়া দানবীয় ভূমিকম্পে মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হল ভেনেজুয়েলা। রাজধানী কারাকাসে অসংখ্য বাড়ি ভেঙে পড়েছে। এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম সাতশোর বেশি। পরিস্থিতি মোকাবিলায় দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ।

Advertisement

মার্কিন সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, এদিনের প্রথম ভূকম্পের কেন্দ্রস্থল ছিল কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে। এর ৩৯ সেকেন্ডের মাথায় কারাকাসের পশ্চিমে ইউমারের কাছে ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। যার জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। তবে কিছুক্ষণের মধ্যে তা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ