Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

‘প্রোপাগান্ডা’ ছবিতে বরুণ?

পরিচালক বিবেক অগ্নিহোত্রী কি শুধুই ‘প্রোপাগান্ডা’ ছবি তৈরি করেন? ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরেই এই প্রশ্ন উঠেছে। তাঁর পরের ছবির বিষয় ঘোষণা হওয়ার পর এই আলোচনা আরও জোরদার হবে বলে মনে করেন সিনে বিশেষজ্ঞরা

‘প্রোপাগান্ডা’ ছবিতে বরুণ?
  • ১৬ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

পরিচালক বিবেক অগ্নিহোত্রী কি শুধুই ‘প্রোপাগান্ডা’ ছবি তৈরি করেন? ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরেই এই প্রশ্ন উঠেছে। তাঁর পরের ছবির বিষয় ঘোষণা হওয়ার পর এই আলোচনা আরও জোরদার হবে বলে মনে করেন সিনে বিশেষজ্ঞরা। গত বছর ভারতের অপারেশন সিন্দুরের উপর ভিত্তি করে চিত্রনাট্য সাজাচ্ছেন পরিচালক। শোনা যাচ্ছে, সেই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন বরুণ ধাওয়ান। ইতিমধ্যে অভিনেতার সঙ্গে আলোচনা সেরেছেন নির্মাতারা। সূত্রের খবর, বরুণ নিজেও পছন্দ করেছেন বিষয়টি। যদিও পুরো বিষয়টিই আপাতত প্রাথমিক স্তরে। বরুণ যদি কাজটি করতে রাজি হন, সেক্ষেত্রে আগামী জুন বা জুলাই থেকে শ্যুটিং শুরু হতে পারে। মুক্তির অপেক্ষায় তাঁর ‘ইয়ে জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবিটি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির প্রথম ঝলক। এর আগে বরুণের একাধিক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তবে তাঁর ‘বর্ডার ২’ বক্স অফিসে ভালো ব্যবসা করলেও সেই ছবিতে সানি দেওল, দিলজিৎ দোসাঞ্জের মতো একাধিক অভিনেতারা ছিলেন।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ