Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

ভৌতিক ছবিতে বরুণ

ফের ভৌতিক ঘরানার ছবিতে কাজ করবেন বরুণ ধাওয়ান। এবার যশরাজ ফিল্মসের ব্যানারে। প্রথমবার ভৌতিক ঘরানার ছবি প্রযোজনা করতে চলেছে ওয়াইআরএফ।

ভৌতিক ছবিতে  বরুণ
  • ৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ফের ভৌতিক ঘরানার ছবিতে কাজ করবেন বরুণ ধাওয়ান। এবার যশরাজ ফিল্মসের ব্যানারে। প্রথমবার ভৌতিক ঘরানার ছবি প্রযোজনা করতে চলেছে ওয়াইআরএফ। সেখানেই মুখ্য চরিত্রে কাজ করবেন বরুণ। অভয় পান্নু পরিচালিত এই ছবির শ্যুটিং শুরু হবে শীঘ্রই। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি। এই মুহূর্তে চলছে চিত্রনাট্যের কাজ। প্রেম থেকে কমেডি, অ্যাকশন থেকে পারিবারিক— একাধিক ঘরানায় কাজ করেছে যশরাজ ফিল্মস। অবশেষে ভৌতিক ঘরানার ছবি তৈরি করতে চলেছে তারা। সেই ছবিতে সুযোগ পেয়ে আপ্লুত বরুণ। তাঁর বিপরীতে কে কাজ করবেন, তা স্পষ্ট নয়। চলছে কাস্টিংয়ের কাজ। শীঘ্রই প্রধান জুটির নাম প্রকাশ্যে আসবে বলে খবর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ