Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

পুরাণের গল্পে বরুণ

গা ছমছমে পরিবেশে পুরাণের গল্প। সেই চিত্রনাট্য নিয়ে পর্দায় আসছেন অভিনেতা বরুণ ধাওয়ান। প্রযোজক দীনেশ বিজানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক চমকপ্রদ ছবিতে কাজ করেছেন বরুণ।

পুরাণের গল্পে বরুণ
  • ২৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• গা ছমছমে পরিবেশে পুরাণের গল্প। সেই চিত্রনাট্য নিয়ে পর্দায় আসছেন অভিনেতা বরুণ ধাওয়ান। প্রযোজক দীনেশ বিজানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক চমকপ্রদ ছবিতে কাজ করেছেন বরুণ। ‘বদলাপুর’, ‘ভেড়িয়া’তে মুখ্য চরিত্রে কাজ করেছিলেন তিনি। পাশাপাশি ‘মুঞ্জ্য’, ‘স্ত্রী ২’-এর মতো ছবিতেও ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে অভিনেতাকে। পাশাপাশি আসছে ‘ভেড়িয়া ২’। তার আগে আরও একটি ছবির জন্য আলোচনা করছেন প্রযোজক ও অভিনেতা। শোনা যাচ্ছে, মাইথো-হরর ঘরানার ছবিটি উপস্থাপিত হবে কমেডির মোড়কে। তবে হরর কমেডি ঘরানার থেকে এই ছবির ট্রিটমেন্ট আলাদা হবে বলে খবর। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই মাস থেকে ফ্লোরে যেতে পারে ছবিটি। এই সিনেমাটি ছাড়াও আরও দু’টি চিত্রনাট্য নিয়ে নাকি দীনেশের সঙ্গে আলোচনায় ব্যস্ত রয়েছেন অভিনেতা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ